ঢাকাTuesday , 28 October 2025
  1. আর্ন্তজাতিক
  2. ইসলাম
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ শহরে ইজিবাইক প্রবেশ নিষেধ

প্রতিবেদক
alhadi
October 28, 2025 1:00 pm
Link Copied!

২৭ অক্টোবর, ২০২৫

কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে গৃহীত বিভিন্ন পদক্ষেপের বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন ও তদারকি করেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফৌজিয়া খান।

পরিদর্শনকালে তিনি ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ, রাস্তা দখলমুক্তকরণ এবং পৌর এলাকার বাইরে থেকে শহরে প্রবেশকারী ব্যাটারিচালিত ইজিবাইক/অটোর চলাচল সীমিতকরণ কার্যক্রম তদারকি করেন।

ইতোমধ্যে যানজট নিরসনের লক্ষ্যে শহরের ১২টি গুরুত্বপূর্ণ পয়েন্ট চিহ্নিত করে পৌরসীমার বাইরে থেকে আগত ইজিবাইক ও অটোরিকশার প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।