ঢাকাMonday , 23 February 2026
  1. আর্ন্তজাতিক
  2. ইসলাম
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সরকার খুব দ্রুতই পড়ে যাবে

প্রতিবেদক
alhadi
February 23, 2026 6:44 am
Link Copied!

রকার খুব দ্রুতই পড়ে যাবে। বিদেশি শক্তি তাদের ক্ষমতায় রাখতে পারবে না।

-মাওলানা ওবায়দুর রহমান খান নদভী

বিদেশি অপশক্তি, এনজিও, ডিপ স্টেট যত কিছুই করুক, এদেশের অন্তরে আছে আজাদী, ইনকিলাব। ইনসাফের জন্য সংসদে প্রয়োজন ছিল লক্ষীপুরের জননেতা সাইফুল্লাহ ভাইয়ের। মাওলানা মামুনুল হকের। মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়খে চরমোনাই এর। জাতির প্রাণের স্পন্দন জাগ্রত কবি মুহিব খানের। কিন্তু শুরুর দিন থেকে শেষ সময় পর্যন্ত ১১ দলীয় জোট গোয়েন্দাদের চাপে তাঁর শতভাগ নিশ্চিত আসনে তাঁকে একক প্রার্থী করতে দেয়নি। কারণ মুহিব খানকে সংসদে নেওয়া যাবে না। কারণ জেনজি প্রজন্ম তার কবিতা ও সঙ্গীত শুনে স্বাধীনতা ও দেশপ্রেম শিখেছে। অথচ নির্বাচন লড়লে তিনি কমপক্ষে ৭০ হাজার ভোট বেশি পেয়ে সংসদে যেতেন। একাই একশ এমপির ভূমিকা রাখতে সক্ষম হতেন।

অথচ জামাত বিএনপির আসনে নমিনেশন বাতিল ও ভোট কৌশল করে এনসিপির ৬ জন সমঝোতার ছাত্র নেতাকে এমপি বানানো হয়েছে। দুর্বল আসনে জনপ্রিয় প্রার্থীকে কোরবানী দিয়ে বিরোধী দল গঠনের পরিমান নেতা উপনেতা চীফ হুইপকে পাস দেখানো হয়েছে। প্রকৃত বিরোধী দলীয় নেতা মামুন সাহেবের সাথে ইতিহাসের সেরা প্রহসন করা হয়েছে। মাওলানা মামুনুল হক সাহেব তিনশ এমপির কণ্ঠস্বর হওয়ার মতো লোক।

সংসদে দরকার ছিল ২৪ এর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। সহস্র কণ্ঠের দৃপ্ত আওয়াজ মাওলানা মামুনুল হকের। তার সাথে ৪/৫ জন এমপি হওয়ার সুযোগ ছিল। এখন হয়েছেন দুজন। তবে বাহাদুরপুরের এক হানজালার উপস্থিতিই জাতি টের পাবে ইনশাআল্লাহ। সাজানো নির্বাচন না হলে এবার লাখো পরহেজগার অনুসারীর শায়েখ মুফতি সৈয়দ ফয়জুল করিমসহ তাদের দলের আরও কমপক্ষে ২৫/৩০ জন এমপির পাস করা ছিল স্বাভাবিক। যাওয়া হতো জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেবের। তারেক রহমান সামান্য মনযোগী হলে বিএনপিকে সমর্থন দেওয়া এবং হেফাজতের আমির সাহেবের সহযোগী জমিয়তে উলামায়ে ইসলামের বরিষ্ঠ মুরব্বি ও রাজনীতিবিদগণের বের হয়ে আসা ছিল অতি সহজ বিষয়। কিন্তু নির্বাচন ছিল অক্ষশক্তির ডিজাইনকৃত। হকপন্থী আলেমদের জন্য ইন্ডিয়া আমেরিকার ইচ্ছামতো চলতে রাজি না হওয়ায় এই ভাগাভাগিতে কোনো জায়গাই রাখা হয়নি।

আন্তর্জাতিক ইসলাম বিরোধী শক্তির ইশারায় শরীয়া ও সুন্নাহ বিদ্বেষী রাষ্ট্রঅর্গানগুলো আসন সমঝোতা করে তাদেরকে চয়েজ নমিনেশন কারচুপি ঘেরাও হামলা ভোটের বাক্স ছিনিয়ে নেওয়া এমনকি ফলাফল কলম দিয়ে কেটে বদলে ফেলার মতো ডাকাতি করে হলেও পার্লামেন্টের বাইরে রাখে। তবে একটি কথা বলে রাখি, কয়েকজন মহিলা সহ ১০০ খানেক বিরোধী এমপি নিয়ে সরকার এবার যা ইচ্ছা তা করতে পারবে না। খুব হিসাব করে এবং ভালো হয়ে চলতে হবে। আগামী নির্বাচনে মানুষ বিরোধী দলগুলোর দিকেই রায় দেবে বলে ধারণা করা যায়।

মজলুম কওমী অঙ্গনের দলগুলোকেও এখানে থেমে না গিয়ে আগামীর রাজপথ রাজনীতি আন্দোলন কৌশল ও নির্বাচনে ইসলাম ও দেশ বিরোধী ধোঁকাবাজ প্রতিটি শক্তিকে উচিৎ শিক্ষা দিতে হবে ইনশাআল্লাহ। গতকাল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মাওলানা মামুনুল হক এবং চর মোনাইয়ের পীর সাহেবের সাথে দেখা করেছে। দেশি বিদেশি নানা মহলের তৎপরতার খবর পাচ্ছি। এই নগন্যের কাছেই অসংখ্য দিক থেকে নানা প্রস্তাব পরামর্শ ও পরিকল্পনা আসতে শুরু করেছে। আমিও অসুস্থ শরীর নিয়ে জীবনের শেষ একটা চাল চালব বলে মনস্থ করেছি। হয় বাংলাদেশের সরলমনা মানুষের প্রকৃত বিজয় নয় শহীদি মৃত্যু। ইসলামকে নিয়ে আর কাউকে তামাশা করতে দেবনা ইনশাআল্লাহ।

দেশে যারা রাজনীতি করেন অধম বান্দার সাথে সবসময়ই তাদের অরাজনৈতিক সম্পর্ক থাকে। রাজনীতি করি না বলে সরাসরি ময়দানে আসা হয়না। গত ২৫ বছরের বাস্তনতা। আমাকে ঢিল মেরে নমিনেশন দিলে আমি নেইনা। মর্যাদা ও দায়িত্বের শর্ত দিয়েছি। এমপি মন্ত্রী হওয়ার মতো মনমেজাজ আমার নেই। তাছাড়া, বর্তমানে যে ধরনের লোকজন মন্ত্রী এমপি হচ্ছে, তাদের কলিগ হওয়া আমার জন্য লজ্জা ও অপমানের। আমি সবসময় চেয়েছি, বিনা পরিচয়ে বিনা পদ পদবীতে, বিনা বেতন ভাতায়, বিনা গাড়ি বাড়িতে শাসকরা আমাদের কাছ থেকে কোরআন সুন্নাহ ইতিহাস দর্শন ধর্ম রাষ্ট্র ও সরকার পরিচালনার নানা বিষয়ে সুপরামর্শ নেন।

নতুন আশা ভরসা ও নিখুঁত পরিকল্পনা নিয়ে বিরোধী দলসমূহের নীতি নির্ধারণী পর্যায়ে আলাপ আলোচনা শলা পরামর্শ চলছে। বাংলাদেশের মানুষের ইহ ও পরকালীন মঙ্গলের জন্য আল্লাহ সর্বোত্তম কোনো ফায়সালাই করবেন ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন কারীব। ওয়া বাশশিরিল মুমিনীন।