ঢাকাSaturday , 20 June 2026
  1. আর্ন্তজাতিক
  2. ইসলাম
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণে কিশোরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
alhadi
June 20, 2026 5:39 pm
Link Copied!

মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণে কিশোরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:
“মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আমাদের করণীয়” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা কিশোরগঞ্জে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সমাজ সংস্কার, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং মসজিদকেন্দ্রিক সামাজিক ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, সভাপতি, সেক্রেটারি, কমিটির সদস্য ও মুসল্লিবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের শাইখুল হাদিস ও ঐতিহাসিক শহিদী মসজিদের খতিব মাওলানা শফিকুর রহমান জালালাবাদী (হাফিজাহুল্লাহ)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট দায়ী ও গবেষক আলেম, জামিয়া মিফতাহুল উলুম বাড্ডা, ঢাকার প্রধান মুফতি ও শাইখুল হাদিস মাওলানা মুফতি আব্দুল মাজিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা ড. খলিলুর রহমান খান আল আজহারী, মাওলানা আশরাফ আলী, মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী, হাজী ইসরাইল মিয়া, মাওলানা ওবাইদুল হক, মাওলানা সায়্যেদ সিরাজুল হুদা, মাওলানা ওয়ালিউল্লাহ, মাওলানা সাইফ সিরাজ, মাওলানা ইলিয়াস কাসেমী, মাওলানা আব্দুল্লাহ সাদেক এবং মাওলানা আব্দুল কাইয়ুমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আকরাম খন্দকার ও মাওলানা কে এম নাজিম উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা মসজিদকে শুধু নামাজ আদায়ের স্থান হিসেবে নয়, বরং সমাজ গঠন, নৈতিক শিক্ষা, পারিবারিক বন্ধন সুদৃঢ়করণ এবং মানবকল্যাণমূলক কার্যক্রমের কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে অনুষ্ঠানে “মসজিদ ভিত্তিক দশ দফা কর্মসূচি” ঘোষণা করা হয়।

এছাড়া ঘোষণা দেওয়া হয় যে, আগামী এক বছরের মধ্যে যে মসজিদ উক্ত দশ দফা কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবে, সেই মসজিদের ইমাম ও সভাপতিকে বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ প্রদান করা হবে।

বক্তারা বলেন, একটি প্রাণবন্ত ও কার্যকর মসজিদ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই মসজিদের দায়িত্বশীলদের প্রতি উক্ত কর্মসূচিগুলো বাস্তবায়নে আন্তরিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

সভা শেষে আয়োজকরা উপস্থিত সকল অতিথি, আলেম-উলামা ও মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, যেন মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণের এ প্রয়াস সফল ও কবুল হয়।