ঢাকাSaturday , 24 January 2026
  1. আর্ন্তজাতিক
  2. ইসলাম
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মুফতি আবদুল মালেকের গ্রন্থ মিসর আন্তর্জাতিক বইমেলায় বেস্ট সেলার

প্রতিবেদক
alhadi
January 24, 2026 9:04 am
Link Copied!

 

কায়রো, মিসর  বাংলাদেশের বাইতুল মাকারামের খতিব ও ইসলামী চিন্তাবিদ মুফতি  আবদুল মালেক রচিত আরবি গ্রন্থ “আল-মাদখাল ইলা উলূমুল হাদিস শরীফ” মিসরের আন্তর্জাতিক বইমেলাতে বেস্ট সেলার হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।

হাদিস বিজ্ঞানের মৌলিক বিষয়সমূহ সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপনের কারণে বইটি আরব বিশ্বের আলেম, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে হাদিস শাস্ত্রে প্রাথমিক ও মধ্যম স্তরের শিক্ষার্থীদের জন্য বইটি একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে বিবেচিত হচ্ছে।

বইমেলায় আগত পাঠক ও গবেষকদের আগ্রহ এবং বিক্রির পরিমাণ বিবেচনায় এটি ইসলামি গবেষণাধর্মী গ্রন্থগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় হিসেবে স্থান পায়।
আন্তর্জাতিক অঙ্গনে এ অর্জন বাংলাদেশের ইসলামী জ্ঞানচর্চার জন্য একটি গর্বের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।