রাজধানীর উত্তরায় কয়েকজন কথিত দালাল ক্রিকেটারের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতীকী প্রতিবাদ করেছেন স্থানীয় ছাত্রজনতা।
প্রত্যক্ষদর্শীদের মতে, আন্দোলনকারীরা অভিযুক্তদের মুখে চুনকালি দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
ছাত্রজনতার বক্তব্য অনুযায়ী, ওই ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগ—তাদের কাছে দেশের স্বার্থের চেয়ে ভারতপ্রীতি ও আওয়ামী লীগপ্রীতি বেশি।
আন্দোলনকারীরা বলেন, আমরা দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো দালালচক্র মেনে নেব না। খেলাধুলার মাঠেও দেশপ্রেম ও নৈতিকতা বজায় থাকতে হবে।একজন বিক্ষোভকারী বলেন, দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করে, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব। খেলাধুলা হোক বা অন্য কোনো ক্ষেত্র—দেশপ্রেম ও নৈতিকতা সবার আগে।

