ঢাকাSaturday , 6 December 2025
  1. আর্ন্তজাতিক
  2. ইসলাম
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ সদর থানার ওসি’কে সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশনের বিদায় সংবর্ধনা

প্রতিবেদক
alhadi
December 6, 2025 5:53 pm
Link Copied!

কিশোরগঞ্জ সদর থানার ওসি’কে সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশনের বিদায় সংবর্ধনা

কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে বিদায় উপলক্ষে সম্মাননা জানিয়েছে জেলার মানবিক সংগঠন সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশন

শনিবার রাত ১০টার দিকে সংগঠনের পক্ষ থেকে ফুল ও স্মারক ক্র্যাচ তুলে দিয়ে ওসি স্যারকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, দায়িত্ব পালনকালে ওসি স্যার কিশোরগঞ্জের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন মানবিক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তাঁর পেশাদারিত্ব, সততা ও মানবিক আচরণ স্থানীয়দের আস্থা অর্জন করেছে। সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশন জানায়, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া, সাধারণ মানুষের সমস্যায় সহযোগিতা করা এবং যুবসমাজকে ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করার জন্য তিনি কিশোরগঞ্জবাসীর হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। তারা আরও বলেন, “ওসি স্যার শুধু দায়িত্ব পালন করেননি, বরং মানুষের পাশে থেকেছেন মানবিক মনোভাবে। কিশোরগঞ্জের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তাঁর ভূমিকা অনন্য। বিদায়ের এই মুহূর্তে আমরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।” সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশন-এর সাবেক আহ্বায়ক জাহিদ হাসান অনিক, সাবেক সদস্য সচিব মাইনুর মোস্তফা লুবাবা, সাবেক অর্থ সম্পাদক রওজাতুন নাহার রওজা, এছাড়াও সংগঠনের আরও অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। সংগঠনের সদস্যরা ওসি স্যারের নতুন কর্মস্থলে সফলতা, দীর্ঘ কর্মজীবন ও সুস্বাস্থ্য কামনা করেন।