ঢাকাThursday , 25 December 2025
  1. আর্ন্তজাতিক
  2. ইসলাম
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে মার্শাল আর্ট চ্যাম্পিয়ন মাদরাসার ছাত্ররা

প্রতিবেদক
alhadi
December 25, 2025 2:08 pm
Link Copied!

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে  কিশোরগঞ্জ নতুন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে “চাইনিজ মার্শাল আর্ট উশু ও কুংফু প্রতিযোগিতা–২০২৫”। জেলার বিভিন্ন মার্শাল আর্ট প্রতিষ্ঠান ও ক্লাবের বিপুল সংখ্যক খেলোয়াড় দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় খেলোয়াড়রা কৌশল, শক্তি ও শৈল্পিক নৈপুণ্যের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। চূড়ান্ত পর্বে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের মাধ্যমে আল-জামিয়াতুল ইমদাদিয়া মার্শাল আর্ট টিম চ্যাম্পিয়ন হয়। রানারআপ হিসেবে স্থান করে নেয় বাজিতপুর আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজ মার্শাল আর্ট টিম, যারা সুন্দর পারফরম্যান্স প্রদর্শন করে প্রশংসা কুড়ায়।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মিজাবে রহমত মহোদয়। তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে গড়ে তোলে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য এবং কিশোরগঞ্জ জেলা উশু এসোসিয়েশনের আহ্বায়ক জনাব আদিফুর রহমান রহমান।

প্রতিযোগিতা পরিচালনার প্রধান দায়িত্বে ছিলেন জাতীয় উশু ও কুংফু কোচ জনাব মোঃ রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ও আন্তর্জাতিক ভারোত্তোলন কোচ জনাব মোঃ আজহারুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিযুক্ত জেলা কোচ জনাব কমল গোস্বামী এবং অ্যাথলেটিক্স কোচ জনাব আব্দুল জব্বার।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মোঃ এমদাদুল হকসহ অন্যান্য অভিজ্ঞ বিচারকবৃন্দ।
শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে কিশোরগঞ্জে মার্শাল আর্টকে আরও জনপ্রিয় করা হবে এবং যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা হবে।