ঢাকাWednesday , 14 January 2026
  1. আর্ন্তজাতিক
  2. ইসলাম
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ জেলায় মার্চ ফর ইনসাফের ডাক

প্রতিবেদক
alhadi
January 14, 2026 5:41 pm
Link Copied!

কিশোরগঞ্জ জেলায় মার্চ ফর ইনসাফের ডাক

কিশোরগঞ্জের ফ্যাসিবাদবিরোধী ছাত্রজনতার উদ্যোগে জেলাজুড়ে বৃহৎ পরিসরে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে অরাজনৈতিক সংগঠন ‘আকাবা’। ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় আত্মোৎসর্গকারী জুলাই বিপ্লবের অন্যতম অগ্রসৈনিক শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

আগামী শুক্রবার বাদ জুমআ কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বর থেকে এই মার্চ শুরু হবে। কর্মসূচি সফল করতে কিশোরগঞ্জের ছাত্র-জনতা অর্ধশত পিকআপ এবং দুই শতাধিক মোটরসাইকেলের এক বিশাল শোডাউন নিয়ে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও একাধিক উপজেলা প্রদক্ষিণ করবে। দীর্ঘ পথ অতিক্রম করে মিছিলটি স্থানীয় গুরুদয়াল সরকারি কলেজ মুক্তমঞ্চে এসে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হবে।

সংগঠনটির মুখপাত্র ও আয়োজক প্রধান উবাইদুল্লাহ মারুফ এক বিবৃতিতে জানান, এই ‘মার্চ ফর ইনসাফ’ কেবল একটি সাধারণ মিছিল নয়, বরং এটি আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদবিরোধী শক্তির একটি বলিষ্ঠ জানান দেওয়া। তিনি বলেন,
​”শহীদ শরীফ ওসমান হাদী দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজের প্রাণ দিয়েছেন। তার রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। এই মার্চ মূলত ইনসাফ কায়েম এবং সকল প্রকার জুলুমের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ অবস্থানের প্রতীক।”

দল-মত নির্বিশেষে কিশোরগঞ্জের সকল স্তরের সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং শহীদের রক্তের ন্যায্য বিচারের দাবি তোলার আহ্বান জানানো হয়েছে।

বার্তাপ্রেরক
মুহাম্মাদুল্লাহ