ঢাকাFriday , 26 December 2025
  1. আর্ন্তজাতিক
  2. ইসলাম
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে নবনির্মিত সড়কের নামকরণ ‘শহীদ শরীফ ওসমান হাদি সড়ক’

প্রতিবেদক
alhadi
December 26, 2025 10:05 am
Link Copied!

কিশোরগঞ্জে নবনির্মিত সড়কের নামকরণ ‘শহীদ শরীফ ওসমান হাদি সড়ক’

শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতিকে চিরস্থায়ী করে রাখতে কিশোরগঞ্জে নবনির্মিত একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘শহীদ শরীফ ওসমান হাদি সড়ক’।

কিশোরগঞ্জের রশিদাবাদ ইউনিয়নের সগড়া বিশ্বরোড সংলগ্ন সাইনবোর্ড মোড়ে সড়কটি নির্মিত হয়েছে। আজ শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন এবং শহীদ শরীফ ওসমান হাদির মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সড়ক নির্মাতা আতিকুজ্জামান আশিক, হাফেজ ইমরান চৌধুরী, ইয়াজ ইবনে জসিম, আশরাফুল ইসলাম নাদিম, বরকত উল্লাহসহ আরও অনেকে।


বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন আদর্শ, সাহস ও আত্মত্যাগের প্রতীক। তাঁর নামে সড়কের নামকরণ স্থানীয়ভাবে একটি ঐতিহাসিক উদ্যোগ, যা ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ করবে। শেষে শহীদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।