ঢাকাFriday , 30 January 2026
  1. আর্ন্তজাতিক
  2. ইসলাম
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দালাল–সিন্ডিকেটের অভিযোগ, রোগীর কাছ থেকে টাকা নেওয়া স্টাফকে শোকজ

প্রতিবেদক
alhadi
January 30, 2026 3:44 am
Link Copied!

কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দালাল–সিন্ডিকেটের অভিযোগ, রোগীর কাছ থেকে টাকা নেওয়া স্টাফকে শোকজ
কিশোরগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা ঘিরে অনিয়ম ও দালাল–সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। প্রশাসনিক দুর্বলতার সুযোগে সাধারণ রোগীদের হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে বিষয়টি আলোচনায় আসে। ভিডিওতে দেখা যায়, হাসপাতালের এক ব্যক্তি—যাকে প্রত্যক্ষদর্শীরা হাসপাতালের সরকারি স্টাফ বলে শনাক্ত করেছেন—এক দরিদ্র রোগীর কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত সহযোগিতার বিনিময়ে টাকা নিচ্ছেন।
অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি প্রথমে রোগীর কাছে ৪০০ টাকা দাবি করেন। রোগীর সঙ্গে থাকা স্বজনরা জানান, বাড়ি ফেরার ভাড়া মিলিয়ে তাদের কাছে মাত্র ২৫০ টাকা রয়েছে। পরে কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি ২০০ টাকা নিতে রাজি হন। নিরুপায় হয়ে রোগীর স্বজনরা ২০০ টাকা দেন বলে ভিডিও সূত্রে জানা যায়।
ঘটনাটি জানাজানি হলে সহযাত্রী ফাউন্ডেশনের কর্মিরা এ বিষয়টি নিয়ে ভুক্তভোগীদের সাথে আলাপ করে। ভুক্তভোগীদের দাবি, হাসপাতালে একটি প্রভাবশালী দালাল চক্র দীর্ঘদিন ধরে রোগীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা আদায় করছে, যার শিকার হচ্ছেন বিশেষ করে দরিদ্র মানুষজন।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে ইতোমধ্যে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা জানিয়েছেন।
সচেতন মহলের মতে, শুধু শোকজ নয়—হাসপাতালে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।