ঢাকাTuesday , 4 November 2025
  1. আর্ন্তজাতিক
  2. ইসলাম
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের ছয় আসনে প্রার্থী ঘোষণা

প্রতিবেদক
alhadi
November 4, 2025 5:56 pm
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস। “ইসলামী আদর্শের সমাজ গঠন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা” — এই শ্লোগানকে সামনে রেখে দলটি পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

দলের কেন্দ্রীয় ও জেলা সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থীরা হচ্ছেন—

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর): মাওলানা হেদায়েতুল্লাহ হাদী
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী): মাওলানা শফিকুল ইসলাম রুহানি
কিশোরগঞ্জ-৩ (ভৈরব-কুলিয়ারচর): মাওলানা জুবায়ের আহমেদ
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম): মাওলানা খাইরুল ইসলাম ঠাকুর
কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর): মাওলানা মোহাম্মদ আলী
কিশোরগঞ্জ-৬ (করিমগঞ্জ-তাড়াইল): মাওলানা আতাউল্লাহ আমিন

দলীয় সূত্রে আরও জানা গেছে, ঘোষণার পর থেকেই প্রতিটি প্রার্থী নিজ নিজ নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ, দোয়া মাহফিল, মতবিনিময় সভা ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন। স্থানীয় মসজিদ, মাদ্রাসা, হাট-বাজার ও জনপদে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন তারা।

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন—

আমরা জনগণের ভোটের মাধ্যমে একটি আদর্শভিত্তিক, সৎ ও ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। দেশের স্বাধীনতা, ইসলাম, গণমানুষের অধিকার ও নৈতিক সমাজ গঠনের পক্ষে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।”

 

দলটির নেতারা আরও বলেন, তারা কোনো ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি নয়, বরং আদর্শ, আমানতদারিত্ব ও ইসলামি ন্যায়নীতির রাজনীতি করতে চান।

অন্যদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের এই পূর্ণাঙ্গ প্রার্থী ঘোষণা কিশোরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে এক নতুন উদ্দীপনা ও প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করেছে। বিশেষ করে ইসলামী রাজনৈতিক ধারার ভোটারদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, খেলাফত মজলিসের প্রার্থীরা মাঠে নামায় কিশোরগঞ্জের নির্বাচনী মাঠে ইসলামী ভোটের সমন্বয় ও প্রভাব বাড়তে পারে।

সবমিলিয়ে, নির্বাচনের পূর্বমুহূর্তে বাংলাদেশ খেলাফত মজলিসের এই ঘোষণা কিশোরগঞ্জের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।