ঢাকাFriday , 17 April 2026
  1. আর্ন্তজাতিক
  2. ইসলাম
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আরবি বক্তৃতা শিক্ষায় নতুন সংযোজন: ‘كيف نخطب باللغة العربية’ কিতাব প্রকাশ

প্রতিবেদক
alhadi
April 17, 2026 10:43 pm
Link Copied!

আরবি বক্তৃতা শিক্ষার্থীদের জন্য একটি নতুন কিতাব প্রকাশিত হয়েছে। “كيف نخطب باللغة العربية” (কীভাবে আরবি ভাষায় বক্তৃতা দিব) নামের এই গ্রন্থটি সংকলন করেছেন মাদরাসা আবু হুরায়রা রা. কিশোরগঞ্জের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা রহমতুল্লাহ সাহেব।

প্রকাশক সূত্রে জানা যায়, দীর্ঘ সময়ের পরিশ্রম ও ধৈর্যের ফসল এই কিতাবটি। এতে মাদরাসার সেইসব শিক্ষার্থীদের নির্বাচিত বক্তৃতা সংকলিত হয়েছে, যারা সাপ্তাহিক ও মাসিক প্রশিক্ষণমূলক বক্তৃতায় অংশ নিয়ে বার্ষিক প্রতিযোগিতায় উত্তীর্ণ ও বিজয়ী হয়েছে।
কিতাবটির প্রতিটি বক্তৃতায় কুরআন ও হাদিসের উদ্ধৃতি, সালাফদের বাণী, কবিতা এবং প্রাঞ্জল ভাষার সমন্বয় রাখা হয়েছে, যা শ্রোতাদের হৃদয়গ্রাহী করে তোলে। পাশাপাশি প্রতিটি বক্তৃতার শুরুতে কঠিন শব্দ ও বাক্যের সহজ বাংলা তরজমা সংযোজন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা সহজেই বিষয়বস্তু অনুধাবন করতে পারে।

সংক্ষিপ্ত ৫ থেকে ৭ মিনিটের অনুশীলনযোগ্য বক্তৃতাগুলো নতুন বক্তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। ৪২টি নির্বাচিত ও পুরস্কারজয়ী বক্তৃতা নিয়ে সংকলিত এই কিতাবটি আরবি ভাষায় বক্তৃতা শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

১৭৬ পৃষ্ঠার এই কিতাবটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

কিতাবটি সংগ্রহের জন্য যোগাযোগ: ০১৬১২৬৩৯৬৯২