আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক জোরদারে কাবুলে বৈঠক
কাবুলে আফগানিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পর্ক নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছে কাতার দূতাবাস। বৈঠকে জাতিসংঘের আফগানিস্তান সহায়তা মিশন (ইউনামা) এবং আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন।
কাতার দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে আফগানিস্তান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভবিষ্যৎ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নের বিভিন্ন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অংশগ্রহণকারীরা আফগানিস্তানকে আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার সম্ভাবনা এবং এ ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়েও মতবিনিময় করেন।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাতারের এ ধরনের উদ্যোগ আফগানিস্তানের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

