ঢাকাTuesday , 23 June 2026
  1. আর্ন্তজাতিক
  2. ইসলাম
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যালয়ের চিলেকোঠায় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক পলাতক

প্রতিবেদক
alhadi
June 23, 2026 12:26 am
Link Copied!

বিদ্যালয়ের চিলেকোঠায় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক পলাতক

ভোলায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা ভোলা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত শিক্ষক অশোক চন্দ্র দাস ভোলা সদর উপজেলার ধনিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

মামলার এজাহার ও ভুক্তভোগী শিক্ষার্থীর স্বজনদের সূত্রে জানা যায়, গত ১৫ জুন বেলা ১১টার দিকে বিদ্যালয়ের পাঠদান চলাকালে শিক্ষক অশোক চন্দ্র দাস ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ের তৃতীয় তলার চিলেকোঠায় ডেকে নিয়ে যান। সেখানে তিনি শিক্ষার্থীকে বলাৎকার করেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর রোববার (২১ জুন) সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর মা ভোলা মডেল থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অসীম ঘোষ বিশ্বাস বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করা হয়েছে। তদন্তের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ভুক্তভোগীর মায়ের দায়ের করা অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।