ঢাকাSunday , 21 June 2026
  1. আর্ন্তজাতিক
  2. ইসলাম
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইরান-আমেরিকা সংলাপে যোগ দিতে সুইজারল্যান্ডে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

প্রতিবেদক
alhadi
June 21, 2026 4:26 am
Link Copied!

ল-হাদী ডেস্ক:

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডের বুর্গেনস্টকের উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান আসিম মুনির।
রোববার (২১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ খবর প্রকাশ করেছে আল জাজিরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় কাতারও অংশ নেবে। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, পারমাণবিক কর্মসূচি এবং চলমান বিভিন্ন সংকট নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যেসব সমঝোতা হবে, সেগুলোর বাস্তবায়ন ও অগ্রগতিতে পাকিস্তান গঠনমূলক ভূমিকা পালন করবে এবং কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।
অন্যদিকে, বৈঠকে অংশ নিতে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স। স্থানীয় সময় রোববার তিনি যাত্রা শুরু করেন।

এর আগে শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং লেবাননের যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনায় ইতিবাচক অগ্রগতির আশা করছেন তিনি।

তিনি বলেন, “সংবাদ শিরোনামগুলো দেখে যে পরিস্থিতির ধারণা পাওয়া যায়, বাস্তবে লেবাননের অবস্থা কিছুটা উন্নতির দিকেই যাচ্ছে এবং উত্তেজনাও ধীরে ধীরে কমছে।”

বিশ্লেষকদের মতে, সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য এই বৈঠক মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা নিরসন, পারমাণবিক ইস্যুতে নতুন সমঝোতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: আল জাজিরা