ঢাকাFriday , 22 May 2026
  1. আর্ন্তজাতিক
  2. ইসলাম
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তরুণদের দক্ষ করে তুলতে খিলগাঁওয়ে ‘আদ-দাওয়াহ বাংলাদেশ’-এর ক্যারিয়ার কর্মশালা আজ

প্রতিবেদক
alhadi
May 22, 2026 11:41 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

উম্মাহ-কেন্দ্রিক আত্মশুদ্ধিময় এক বিপ্লবের চিন্তা নিয়ে মিডিয়া ও সমাজ সংস্কারে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশেষ ক্যারিয়ার কর্মশালা। “আদ-দাওয়াহ বাংলাদেশ”-এর উদ্যোগে তরুণদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

আজ ২৩ মে ২০২৬, শনিবার বিকাল ৩টায় রাজধানীর খিলগাঁওয়ের মাখজানুল উলূম মাদরাসায় (মাখযান মাদরাসা) এই ক্যারিয়ার কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, “স্বপ্ন যখন ক্যারিয়ারের, প্রস্তুতি হোক সাফল্যের”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণ প্রজন্মকে আধুনিক কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য ও দক্ষ করে তোলাই এই কর্মশালার মূল উদ্দেশ্য। বিশেষ করে মিডিয়া ও সামাজিক সংস্কারমূলক কাজে যারা অবদান রাখতে চান, তাদের জন্য এই কর্মশালাটি একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

আজকের এই বিশেষ আয়োজনে সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞ মেন্টর ও অতিথিবৃন্দ উপস্থিত থেকে তরুণদের ক্যারিয়ার গঠনে নানামুখী পরামর্শ প্রদান করবেন।