প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ১০:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২৬, ৮:৪০ পি.এম
ঢাকায় নিযুক্ত ভারতীয় নতুন রাষ্ট্রদূতের বক্তব্য শিষ্টাচার বহির্ভূত অসৎ উদ্দেশ্য প্রনোদিত

ঢাকায় নিযুক্ত ভারতীয় নতুন রাষ্ট্রদূতের বক্তব্য শিষ্টাচার বহির্ভূত অসৎ উদ্দেশ্য প্রনোদিত
ঢাকায় ভারতের নতুন রাষ্ট্রদূত জনাব দীনেশ ত্রিবেদি বাংলাদেশে প্রবেশ করে যে বক্তব্য দিয়েছেন তা শিষ্টাচার বহির্ভূত ও অসৎ উদ্দেশ্য প্রনোদিত। একটি স্বাধীন-স্বার্বভৌম দেশে রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তা প্রকারন্তরে সেই দেশের স্বাধীনতাকে অস্বীকার করার নামান্তর।
বাংলাদেশে প্রবেশ করে তিনি বলেন,
‘আমাদের যা পপুলেশন আছে ১৪০ কোটি। তার সঙ্গে ২০ কোটি (বাংলাদেশের) অ্যাড করেছি। ১৬০ কোটি। আমি এখানে যা করতে চাই, তা সব একসঙ্গে হবে। আলাদাভাবে ভাবছি না।
শুধু অভিন্ন সীমান্ত নয়, অভিন্ন স্বপ্নও আছে। আমাদের আকাশ এক, বাতাস এক, চ্যালেঞ্জও অনেক ক্ষেত্রে এক।
ভারতের একশত চল্লিশ কোটির সাথে আমাদের মানে বাংলাদেশের বিশকোটির পার্থক্য আছে। দুইদফা রক্তের নদী এই পার্থক্য গড়েছে।
আমাদের সীমান্ত অভিন্ন নয়, আমাদের স্বপ্নও অভিন্ন নয়।
সীমানার ভিন্নতা অস্বীকার করে আমাদের রক্তে কেনা ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটারের সীমানা অস্বীকার করেছেন।
তিনি তার অপ-স্বপ্নের অখন্ড ভারতের চিন্তার বহিঃপ্রকাশ করেছেন।
আমরা দিনেশ ত্রিবেদীর এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।
প্রসঙ্গত দিনেশ ত্রিবেদী একজন পোড়খাওয়া রাজনীতিবিদ। কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন।
এখন তিনি বিজেপির গুরুত্বপূর্ণ নেতা। তার কোন মন্তব্যকে হালকাভাবে নেয়ার সুযোগ নাই।
সরকারকে বলবো, তাঁর এই মন্তব্যের ব্যাখ্যা তলব করুন।
Copyright © 2026 Al Hadi. All rights reserved.